সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মৌলভীবাজার শহরে অচিরেই বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা- পুলিশ সুপার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ

মৌলভীবাজার শহরে ব্যাটারি চালিত রিকশা অচিরেই বন্ধ হচ্ছে। গেল ২ মাস থেকে হঠাৎ করে শহরে অবৈধ ব্যাটারি চালিত রিকশায় সয়লাব। তাদের বেপরোয়া গতি ও সড়কের নিয়ম মেনে না চলায় প্রায়ই দূর্ঘটনা ঘটছে।

এছাড়া শহর জুড়ে ব্যাটারি চালিত রিকশা ও সিএনজির যত্রতত্র পার্কিংয়ের কারনে যানজট লেগে থাকছে। যাতায়াতে বিঘ্ন ঘটছে চরম পর্যায়ে।

তাদের এমন বেপরোয়া আচরণে পথচারীরা সবসময়ই দূর্ঘটনার আতংকে থাকছেন। খুব শিগরিই অবৈধ এসকল রিকশা ও সিএনজি বন্ধে উদ্যোগী হচ্ছে প্রশাসন।

মঙ্গলবার ১৪ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা সভায় পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম এই তথ্যটি জানান। তিনি বলেন অবৈধ সিএনজি ও টমটম গুলো বিরুদ্ধে অভিযান চলবে। শহরের সড়কগুলোতে এসব অবৈধ যানবাহন আর চলতে দেওয়া হবেনা।

মৌলভীবাজার জেলায় ৩৪ হাজার সিএনজি রয়েছে। কিভাবে এতো সিএনজি বৃদ্ধি পেলো তা আমরা খতিয়ে দেখব। এবং যাদের কাগজপত্র আপডেট নেই তাদেরকে আমরা আটক করে আইনী ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন শহরে প্রায় ১৫ হাজার টমটম রয়েছে এগুলো সাবেক পৌরসভার মেয়র তাদেরকে চলার অনুমতি দিয়েছেন। তখন আমাদের পুলিশের কোনো প্রতিনিধি রাখা হয়নি।

যখনই শহরে যানজটের সৃষ্টি হয় তখন বিভিন্ন পর্যায় থেকে পুলিশের উপরে দোষারোপ সৃষ্টি হয়। আমরা সব সময় আপনাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি ও কাজ করে যাবো।

পর্যায়ক্রমে টমটম গুলোকেও আইনের আওতায় আনা হবে। তিনি জানান আগামী শীত মৌসুমকে সামনে রেখে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এজেলায় যাতে চুরি ডাকাতি বৃদ্ধি না পায় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।

তবে এবিষয়ে ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সচেতন সহযোগির আহবান জানান। এদিকে জেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »