বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েতের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু!

  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সুকুমার দাশ (৮০) নামের এক বৃদ্ধ মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকাল সাড়ে ১১টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং
মধ্যম মাহমুদাবাদ গ্রামের ভারত মাষ্টার বাড়ী (ধোপা বাড়ী)তে এঘটনা
ঘটে,শুকুমার দাশ ওই গ্রামের ভারত দাশের ছেলে।
স্হানীয় বাসিন্দা ইলিয়াছ আমাদের সময় কে জানায়, ভারত মাষ্টার বাড়ীর লোকনাথ মন্দিরের সেবায়েত ঘরের পাশে একটি আমলকী গাছের সাথে তাঁর মৃতদেহ ঝুলতে দেখে প্রতিবেশী একটি পরিবার বাড়ীর আশে পাশের লোকজনকে ডেকে জড়ো করে। ওই সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্হলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের ছেলে মনোরঞ্জন দাশের দাবি এইটি একটি রহস্যজনক হত্যা কান্ড। তার পিতাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে।
তাদের সাথে পারিবারিকভাবে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে একই বাড়ির কার্তিক দাশদের সাথে। গত১০ দিন আগে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগের ভিত্তিতে কার্তিক দাশ দের সাথে তাদের থানায় বৈঠক হয়েছিল যা সমাধান হয়নি। এছাড়া আর কারো সাথে তাদের কোন দ্বন্দ্ব ছিল না বলে তিনি আমাদের সময় কে নিহতের ছেলে মনোরঞ্জন দাশ জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, গাছের সাথে ঝুলন্ত অবস্থা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের অবস্হান দেখে সন্দের রয়েছে, লাশের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা। তবে সন্দেহকারীদের কে নজরবন্দী করে রাখা হবে বলে ও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »