বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সেনাবাহিনীর অভিযানে নগদ অর্থ ও বিদেশি মদ সহ একজন আটক

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

এম মখলিছ খানঃ
বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের অভিযানে নগত টাকা,বিদেশি মদ ও ভারতীয় চা পাতা সহ একজনকে আটক করেছে সেনাবাহিনীর টহলটিম। আটককৃত ব্যাক্তি গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং গ্রামের মৃত প্রমথ ছত্রীর ছেলে বিভাস ছত্রী (৩২)।

জৈন্তাপুর দরবস্ত সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহলটিম জাফলং চা বাগান এলাকায় টহল দিচ্ছিলো।

এ সময় টহলটিমে নেতৃত্বদানকারী ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলাম সহ সঙ্গীয় সেনা টহল টিম চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভাস ছত্রীকে আটক করে।

এ সময় আটক হওয়া ব্যাক্তির সাথে থাকা ৮৯ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ২৩৪ কেজি ভারতীয় চা পাতা ও নগত চার লক্ষ সাতান্ন হাজার টাকা উদ্ধার করে সেনাবাহিনী।

পরবর্তীতে ভোর ৪:৫০ মিনিটে আটককৃত ব্যাক্তিকে বিদেশি মদ, চা পাতা ও নগদ অর্থ সহ গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট এলাকায় মানুষের জানমালের সুরক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাটহল অব্যাহত থাকবে বলে তিনি জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »