Categories: জাতীয়

মোঃ সবুর হোসেনের পক্ষ থেকে বৃক্ষরোপন এবং উপহার সামগ্রী প্রদান

 

বিশিষ্ট সমাজেেসবী, শিক্ষানুরাগী ও মরহুম হাজী মোঃ মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপার্সন মোঃ সবুর হোসেনের পক্ষ থেকে বৃক্ষরোপন এবং গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপন ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সুরমা মক্ত স্কাউট এর সভাপতি ইসমাঈল আলী বাচ্চুর সভাপতিত্বে ও মো. এমদাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সাহেদ আহমদ ও কামাল বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সারো মিয়া। স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকে দেশের টানে দীর্ঘদিন ধরে মোঃ সবুর হোসেন নীরবে-নিভৃতে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতা এবং মাদ্রাসার বিল্ডিং রুম তৈরি করে দিয়েছেন। অসহায় গৃহহীনদের ঘর-বাড়ি তৈরি, রাস্তাঘাট তৈরি ও মেরামত, ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়াজ মাহফিলে দান, শিশুদের খেলার সামগ্রী প্রদানসহ বিভিন্ন সময়ে নানা সংগঠনকে সহযোগিতা করেছেন। এছাড়া বিগত ২০২২ ও ২০২৪ সালের বন্যা, করোনা মহামারীতে গরীব অসহায় মানুষের পাশে ছিলেন তিনি। আগামীতে তিনি দেশ ও জনগণের স্বার্থে বৃহৎ আকারে কাজ করবেন বলে আমারা আশাবাদ ব্যক্ত করি।

খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন- সুহেল আহমদ, আবুল কালাম, নওসাদ আহমদ, মুহিবুর রহমান, রিপন আহমদ প্রমুখ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

24 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

24 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.