কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক আলহাজ আমির হোসেন সোহেল। আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী র সভাপতিত্বে অনুষ্ঠিত আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান আলহাজ মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের মৃত্যুর পর তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
আনজুমান ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান আলহাজ কমর উদ্দিন সবুর এবং প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ গোলাম মহিউদ্দিন।
একই সভায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাঁর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ হুজুর কেবলা আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ্ (মা জি আ)।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের অশেষ খেদমত স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তাঁর ইন্তেকালে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ করতে অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা প্রয়োজন। আল্লাহ পাক যেন আমাদের কে তাঁর পদাঙ্ক অনুসরণ করে জামেয়া -আনজুমানের খিদমত করার তৌফিক দেন।
তিনি আরও জানান, সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ অপরাপর শূণ্য পদে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ‘ ক্যাবিনেটের দায়িত্ব বন্টন করা হলো।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.