Categories: Uncategorized

গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎ করে অগ্রণী ব্যাংক কর্মকর্তা পলাতক

দেশী নিউজ24 ডেস্কঃ

প্রতারণার মাধ্যমে চারটি প্রতিষ্ঠান ও দুইজন গ্রাহকের প্রায় ৬ কোটি টাকা অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে আত্মসাৎ করে পালিয়ে গেছে ব্যাংক কর্মকর্তা। অভিনব এমন জালিয়াতির ঘটনা চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখায় ঘটেছে। এ জালিয়াতির ঘটনায় সম্প্রতি চট্টগ্রাম কোর্টে মামলা করা হয়েছে। 

অভিযোক্ত জালিয়াত ব্যাংক কর্মকর্তা হচ্ছেন মো. রফিক উদ্দিন কোরাইশী। অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখার জুনিয়র অফিসার। জুনিয়র অফিসার কিন্তু বেশ প্রভাবশালী বলে জানা যায়। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তাকে লালদীঘি করপোরেট শাখায় বদলি করা হলেও সেই শাখায় তিনি একদিনের জন্যও  যাননি। উল্টো প্রভাব খাটিয়ে ৫ দিনের মাথায় তার সেই বদলি বাতিল করিয়েছেন।

অগ্রণী ব্যাংকের তথ্যমতে, ২০১৫ সালের এপ্রিলের ১৬ থেকে ২০২১ সালের অক্টোবরের ২৪ পর্যন্ত সময়ে ব্যাংকের গ্রাহকদের চেক ক্লিয়ারিংয়ের দায়িত্ব পালন করতেন এই জালিয়াত কোরাইশী। এ সময় তিনি মো. সুমন মিয়া নামে একটি হিসাব খোলেন। সুযোগ বুঝে জালিয়াত কোরাইশি সেই হিসাবে জমা করতেন গ্রাহকের জমানো টাকা। পরে সেই টাকা তুলে নিয়ে আত্মসাৎ করতেন তিনি। এই জালিয়াতির মাধ্যমে চারটি প্রতিষ্ঠান ও দুইজন গ্রাহকের মোট ৫ কোটি ৯০ লাখ টাকা তার বানানো ‘সুমন মিয়া’ নামের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক চার গ্রাহকের মধ্যে মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ কোটি ৪৫ লক্ষ টাকা, ডিডি আরএও পিডিবি চট্টগ্রামের ২ কোটি ৩৫ লক্ষ টাকা, গুল আহাম্মদ জুট মিলস লিমিটেড এমপ্লয়িজ পিএফ ফান্ড ট্রাস্টির ৬ লক্ষ ২৩ হাজার টাকা এবং এম এম জুট মিলসের ২ লক্ষ ৩৬ হাজার টাকা আত্মসাৎ করে এই প্রতারক ব্যাংক কর্মকর্তা কোরাইশি। এছাড়া দুইজন গ্রাহকের মধ্যে হারুন উর রশিদের ১৯ হাজার ও ড. শোয়েব আহম্মদের ১ লক্ষ ১৭ হাজার টাকাও তার ভুয়া সুমন মিয়া নামের একাউন্টে সরিয়ে নেন তিনি। এমন প্রতারণার ঘটনায় অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ করপোরেট শাখার সিনিয়র অফিসার মোঃ জাহিদ হোসেন গত ১৫ মে চট্টগ্রাম আদালতে একটি মামলা করেছেন।

অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ করপোরেট শাখার ব্যবস্থাপক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার কেএম সাহেদ আমিন বলেন, ব্যাংকের টাকা উদ্ধারের জন্য প্রতারক মোঃ রফিক উদ্দিন কোরাইশির বিরুদ্ধে চট্টগ্রাম দ্বিতীয় যুগ্ম জজ কোর্ট একটি মানি স্যুট মামলা রয়েছে। এছাড়া দুদকও এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। গত সপ্তাহে দুদকের শুনানির জন্য ব্যাংক কর্মকর্তাগনদের ডেকেছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ তৃণমূল ও জাতীয় পর্যায়ে সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্বের জন্য দেশবাসী থাকিয়ে…

6 hours ago

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না

দিদার টুটুলঃ সীতাকুণ্ডের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ফেরদৌস আহমেদ মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী…

1 day ago

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ পুরাতন জাহাজ ব্যবসায়ী শওকত আলী চৌধুরী হংকং থেকে আমদামী করা পুরাতন জাহাজ…

2 days ago

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়াস্থ নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে…

2 days ago

জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ বুধবার ( ০৩ জুন) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল…

2 days ago

দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪

খুলনা ব্যুরো- খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ধোপাদী এলাকায় নুর ইসলাম লস্করের নেতৃত্বে একটি অসহায় পরিবারের…

3 days ago

This website uses cookies.