বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নৌ-পুলিশের হাতে পাঁচ জুয়াড়ি আটক পরে অর্থদণ্ড

  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। (গত ১৪ জুলাই)রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হাতে-নাতে আটকের পর অর্থ দণ্ড দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর উত্তর পাশে সুরমা নদীর তীরে পরিত্যক্ত একটি ঘরে প্রতিদিন জুয়াড়িদের জুয়ার আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযান করে জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে পাঁচজন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃত জুয়াড়িরা হলেন, ছাতক পৌরসভার মঙ্গলপাড়া মহল্লার মৃত ইসরাব আলীর ছেলে তেরাব আলী (৪৬), কোম্পানীগঞ্জের ইছাকলস এলাকার মৃত ইমরান আলীর ছেলে বাদশা মিয়া (৫১), ছাতক পৌরসভার বাগবাড়ির মৃত আরজু মিয়ার ছেলে কামাল মিয়া (৪৭), কোম্পানীগঞ্জের ইছাকলস এলাকার মৃত আবদুল মুন্নাফের ছেলে উকিল আলী (৪৭) ও ছাতকের কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের তোতা মিয়ার ছেলে ফকর আলী (৪৯)। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন, আটককৃতদের উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ আবু নাছের মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি ২শ’ টাকা করে অর্থদণ্ড আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »