বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নেশা করে মাতলামী করার সময় মোবাইল কোর্ট কালে যুবক আটক,একমাসের বিনাশ্রম কারাদণ্ড।

  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রহমতপুর রেল লাইন সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা কালে সুমন নামে এক যুবককে নেশা করে মাতলামি করা অবস্হায় হাতেনাতে ধরে একমাসের বিনাশ্রমে সাজা ও দুইশত টাকা জরিমানা করা হযেছে।
সীতাকুণ্ড সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিন আমাদের সময় কে জানায়,কুমিরা রেললাইন এলাকায় দিনে দুপুরের মাদক বেচাকেনা ও নেশা পান করে জনগনের শান্তি বিনষ্ট করে কিছু দুষ্ট যুবক অভিযোগ পেয়ে আজ রবিবার সকাল ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনা করি,,এই সময় অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় মোহাম্মদ সুমন(২৫),পিতা: মৃত মোহাম্মদ ইউসুফ, সাং- রহমতপুর, ৬ নং ওয়ার্ড, কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।তিনি বলেন,যেখানেই অভিযোগ পাবো সেখানেই অভিযান চলবে এবং সাথে সাথে সাজা দেয়া হবে।নেশা জগত থেকে আক্রান্ত সকল যুবকদের কে সুস্হ জীবন যাপন করার পরামর্শ দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম ও তাঁর টিম। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান সব সময় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »