Categories: জাতীয়

স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় কুড়িগ্রামে যুবকের কারাদণ্ড

মেহেদী হাসান-

সড়কে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় কুড়িগ্রামের উলিপুরে এক বখাটে যুবককে (২৪) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত দুলাল মিয়া উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মনির মিয়ার ছেলে বলে জানা গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বখাটে যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার কদমতলা এলাকা থেকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় চৌমুহনী বাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুলাল ওই ছাত্রীকে প্রকাশ্যে জড়িয়ে ধরেন।

এ ঘটনার ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে যুবককে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুলালকে হেফাজতে নেয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা পেয়ে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.