Categories: Uncategorized

দাকোপে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্বপন কুমার রায় (খুলনা) ব্যুরো প্রধানঃ

খুলনার দাকোপে জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দাকোপ প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন উপজেলার সাহেবের আবাদ এলাকার মৃত কৃষ্ণ চন্দ্র গাইনের ছেলে ভূক্তভোগী শিক্ষক দেবপ্রসাদ গাইন।
লিখিত বক্তৃব্যে তিনি বলেন, প্রতিবেশি মৃত অনিরুদ্ধ গাইনের ছেলে সৌমিন্দ্র গাইন গত ২ জুলাই আমাকে জড়িয়ে অসত্য বানোয়াট ভিত্তিহীন অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে তার প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা হলো সাহেবের আবাদ মৌজায় ৩৪৪ দাগে আমার পৈত্রিক রেকর্ডিয় সম্পত্তিতে আমাদের ভোগ দখল ও বসবাস। আমার বসত বাড়ি সংলগ্ন ৩২৪ দাগে চলাচলের রাস্তা। বসত বাড়ি ও রাস্তার মাঝে ৩২৬ দাগে সরকারি খাস জায়গা। প্রতিপক্ষ সৌমিন্দ্র গাইন পাশের ৩২৭ দাগ হতে খাস জমি বন্দোবস্ত নেয়। বন্দোবস্ত নেয়ার পর থেকে সৌমিন্দ্র ৩২৪ দাগে থাকা সর্ব সাধারনের চলাচলের রাস্তার জায়গা এবং ৩২৬ দাগে পাশের খাস জমি অবৈধ দখলে নেয়ার পায়তারা করে আসছে। একই সাথে আমাদের পৈত্রিক সম্পত্তিও। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বার ইউনিয়ন পরিষদে ও থানায় শালিস বৈঠক হয়েছে। সকল জায়গায় তার দাবি অবৈধ বলে প্রমানিত হয়েছে। তার এই অবৈধ দাবি পূরনে বাঁধা দেয়ায় দীর্ঘদিন সে আমার এবং আমার পরিবারের সদস্যদের উপর হামলা মামলা নির্যাতন চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৯ জুন আমার বাড়িতে কাজ করা অবস্থায় রাজমিস্ত্রি ধীরাজ মন্ডলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে সৌমিন্দ্র রক্তাত্ব জখম করে। বর্তমান তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন। এ ঘটনায় আহত ধীরাজ বাদি হয়ে গত ২ জুলাই থানায় ২ নম্বর মামলা দায়ের করে। সে প্রতিনিয়ত আমার পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্য করে অশ্্রাব্য ভাষায় গালি গালাজ এবং নানা ধরনের হুমকি ধামকি অব্যহত রেখেছে। এ কারনে নিজেদের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে আমিসহ বিভিন্ন জন অতীতে ৯৮৪, ৯৮৫ ও ১০২৭ নম্বর সাধারন ডায়েরি করা আছে। আমি আপনাদের মাধ্যমে দেশের প্রচলিত আইনে ন্যায় বিচার পেতে প্রশাসন ও জনপ্রতিতিনিধিদের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুপ কুমার গাইন, চিত্ররঞ্জন গাইন, মহিতোষ গাইন, রামপ্রসাদ গাইন, বিপ্লব গাইন, যুথিকা গাইন, টুম্পা গাইন, ঝুম্পা গাইন,মম গাইন, অলোকা গাইন উপস্থিত ছিলেন।
এবিষয়ে সৌমিন্দ্র গাইন বলেন আমার জমিজমা দখলে নেয়ার চেষ্টা করছেন তারা। অথচ উল্টে আমার গায়ে অসত্য দোষ চাপাতে চায়।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.