Categories: জাতীয়

নাটোরে বিএনপির সমাবেশে দূর্বূত্তদের হামলা, আহ্বায়ক সহ আহত ৭

বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোলন করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র সহ ইটপাটকেল ও মারধরে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,নাটোর জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সহ অন্তঃত ৭ নেতা কর্মি আহত হয়েছে। আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চু দৃর্বুত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ।
আজ বুধবার বেলা ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুর্বৃত্তরা।
জেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, দলীয় কর্মসুচির অংশ হিসেবে সকালে বিভাগীয় ও জেলার নেতা কর্মিরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। বেলা ১০ টার দিকে সমাবেশ শুরু করলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা এসে তাদের সমাবেশে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ করে। এ সময় তারা দলীয় নেতা কর্মিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপানো শুরু করেন। এতে জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সহ কয়েকজন নেতা কর্মি রক্তাক্ত জখম হয়। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরো কয়েকজন নেতা কর্মি আহত হয়। পূনরায় আওয়ামীলীগ সন্ত্রাসীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম জানান, আজ আওয়ামী লীগের কোন কর্মসূচি নাই। নেতা কর্মীদের কোন নির্দেশনা ও দেয়া হয়নি। বিএনপি নিজেদের মধ্যে ঝামেলা থেকে এমন ঘটনা ঘটতে পারে। আওয়ামী লীগের কেউ এমন ঘটনার সঙ্গে জড়িত না।
নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকালে আলাইপুর এলাকায় একটি ঘটনা ঘটেছে। এখনো কোন অভিযোগ পাইনি। তার পরেও ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

58 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

3 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.