Categories: জাতীয়

ভূরুঙ্গামারীতে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা!

মোঃ মেহেদী হাসান-

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় (২)জুলাই মঙ্গলবার উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী গ্রামের চানমিয়ার স্ত্রী তছিরন বেগম (৩৬) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার পরিবার।

পরিবার সূত্রে জানাযায় তছিরন বেগমের দীর্ঘদিন থেকে সারা শরিরে চুলকানি রোগ হয়।চুলকানি রোগের মেডিসিন খেতে হয় বছরের পর বছর।কিছুদিন ওষুধ খাওয়ার পর স্বামী দিন মুজুর হওয়ায় বন্ধ হয়ে যায় ওষুধ কেনা।এদিকে মৃত্যুর দিন সকালে শরিরে চুলকানি উঠলে কোনো কুল কিনারা না পেয়ে গৃহবধূ তছিরন তার ওরনা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।মৃত গৃহবধূর রয়েছে দুটি ফুট ফুটে সন্তান একটি ছেলে অপর এক জন মেয়।

 

উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন মাঝে মাঝে শুনতাম ওই গৃহবধূর শরীরে চুলকানি উঠলে অস্থির হয়ে পড়তেন। আজ চুলকানি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন।মৃত গৃহবধূর পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয় এবং এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

30 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

2 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

4 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.