Categories: জাতীয়

যৌতুকের দাবী করায় মেহেদী অনুষ্ঠানের দিন তরুণীর আত্মহত্যা

শাহাদত হোসেন-

চট্টগ্রামের পটিয়ায় ৪ বছরের প্রেমিক হবু বর যৌতুক দাবি করায় মেহেদী অনুষ্ঠানের দিন রীমা আক্তার (২০) আত্মহত্যা করেছেন। মেহেদী অনুষ্ঠানের দিন বৃহস্পতিবার দুপুরে হবু বরের সঙ্গে ভিডিও কলে ঝগড়ার পর আত্মহত্যা করেন ওই তরুণী।

 

মৃত রীমা আক্তার (২০) উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হীরা তালুকদার বাড়ির বাচা মিয়ার কন্যা।

মৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে রিমার মেহেদী অনুষ্ঠান এবং শুক্রবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছিল। হবু বর পারিবারিকভাবে কনের পরিবার থেকে বিয়ের খরচ ও যৌতুক নিলেও বিয়ের আগের দিন নানা অজুহাতে আরও যৌতুক দাবি করে। ওই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রীমা হবু স্বামীর সঙ্গে কথা বলার সময় বিবাদ হয় এবং হবু স্বামী যৌতুকের দাবিতে অনড় থাকে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক সত্ত্বেও যৌতুকের জন্য চাপ দেওয়ায় অপমানে রীমা আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে রেখে যান বলে জানা যায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ব্যাংকার একই এলাকার মফিজুর রহমানের পুত্র মিজানুর রহমানের সঙ্গে রীমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের পরিবার পারিবারিকভাবে শুক্রবার বিয়ের তারিখ ঠিক করেন। বৃহস্পতিবার রাতে ছিল তাদের মেহেদী অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে রীমা ও মিজানুর রহমান মোরশেদ মোবাইলে ভিডিও কলে কথা বলে। এরপর ঘরের দরজা বন্ধ করে রীমা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীমা আত্মহত্যা করে।

 

রীমার ভাই আজগর হোসেন জানিয়েছেন, তার বোন পটিয়া সরকারি কলেজে অনার্সের ছাত্রী ছিল। সে ছিল মেধাবী। ছেলেপক্ষের আগ্রহে তারা বিয়েতে রাজি হন। যৌতুক হিসেবে হবু বরকে ফুল সেট ফার্নিচার, টিভি, ফ্রিজ এবং বিয়ের খরচ হিসেবে নগদ টাকা দাবি করে। উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করায় তার বোন অপমানিত হয়ে রাগে আত্মহত্যা করে। মৃত্যুর আগে তার বোন সুইসাইড নোটে লোভী হবু বর সম্পর্কে অনেক কিছু লিখে রেখে যান।

 

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, মেহেদী অনুষ্ঠানের দিন তরুণী আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

2 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

3 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.