বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

এবার সিলেটে চোরাই চিনি ধরিয়ে দিলেন ছাত্রলীগ সভাপতি

  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

মেহেদী হাসান অপূর্ব,সিলেটঃ

সিলেটে ভারতীয় এক ট্রাক চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। গত শুক্রবার (২৮ জুন) দিনগত রাত পৌনে তিনটার দিকে মহানগরীর আম্বরখানা এলাকায় থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়। বর্তমানে আম্বরখানা পুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে চোরাই চিনির ট্রাকটি।

জানা গেছে, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ দলীয় নেতাকর্মীদের নিয়ে এক ট্রাক চোরাই চিনি আটক করে পুলিশে খবর দেন। সৌরভ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল অনুসারী।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ট্রাকে তল্লাশি করে চোরাই পথে আনা ১১৭ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। এগুলো জব্দের মামলা দায়ের হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের বাসা আম্বরখানা এলাকায়। রাত তিনটার দিকে আম্বরখানা এলাকায় বৃষ্টির মধ্যে একটি সিএনজিচালিত অটোরকিশা দুর্ঘটনায় পড়লে সৌরভ সেখানে যান। তারা রাস্তায় অবস্থানের সময় দুটি ট্রাক দ্রুতগতিতে যেতে দেখে সৌরভ তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীদের দিয়ে ট্রাক দুটোকে ধাওয়া করেন। পথে একটি ট্রাক থামলে পলিথিনে মোড়ানো চিনি দেখে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে জানান। পুলিশ ট্রাক তল্লাশি করে চোরাই চিনি পায়। ততক্ষণে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে কিশওয়ার জাহান সৌরভ বলেন, যেভাবে চোরাই চিনি নিয়ে বদনাম হচ্ছে, তা শুনলে তো খারাপ লাগে। আমাদেরও নিজস্ব দায় রয়েছে। তা ছাড়া ছাত্রলীগের নামটিও নেতিবাচকভাবে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় সামাজিক ও রাষ্ট্রীয় দায় থেকে আমরা এ কাজটি করেছি। আমি চাই, দেশের স্বার্থে চোরাই চিনির বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নামুক। এতে পজিটিভ বিষয়টিও প্রকাশ পাবে, চোরাই চিনি পরিবহনও কমবে।

প্রসঙ্গত- ধর্ষণ, ছিনতাই, চোরাচালান, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, কিশোরং গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে সিলেটে ছাত্রলীগের বিরুদ্ধে। এ অবস্থায় সম্প্রতি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ দলীয় সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রীর সামনে বক্তৃতায় ‘ছাত্রলীগের জন্য সিলেট শহরে হাঁটতে পারি না’ বলে অনুশোচনা প্রকাশ করেন।

গত ১৪ জুন চিনিকাণ্ডের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ও বিয়ানীবাজার পৌর শাখাকে বিলুপ্ত করে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্যাডের বিজ্ঞপ্তিতে সিলেটের এই দুটি ইউনিটকে বিলুপ্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »