কেন এসেছি এই পৃথিবীতে!

 

আমরা কেন এসেছি এই পৃথিবীতে!  কি জন্য এসেছি! কার জন্য এসেছি!  নিজের জন্য!  নাকি অন্যকারো জন্য!  আসলে আমাদের কি করা উচিৎ!  আমরা কি করছি! আমাদের কি বলা উচিৎ!  আমরা কি বলছি! কাকে বলা উচিৎ!  আর কাকে বলছি! আমরা কি দিন শেষে রাতে ঘুমাতে গিয়ে একটু কি ভেবে দেখছি! সারাদিন কি বলেছি, কি করেছি, কার জন্য বলেছি!  কার জন্য করেছি! আচ্ছা! আমরাতো সবাই নিজেদের বিবেকবান মনে করি, বলি ও করি আসলে আমরা একটু নিজের বিবেককে কখনো জিজ্ঞেস করি! হে আমার বিবেক আমি আজ যা করেছি যা বলেছি তাহা কি তোমার আমার সৃস্টি কর্তা পছন্দ করে নাকি করেনা! সত্যি বলতে আসলে আমরা আমাদের বিবেকের কাছে এইটুকু জিগ্যেস করার সময়ও পায়না!  কারণ আমরা প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্তে নিমজ্জিত!  তা নাহলে কিভাবে আমরা এই ক্ষণস্থায়ী জীবনে ক্ষণস্থায়ী পৃথিবীতে অন্যায় আর মিথ্যার সাথে নিজেদের একাকার করে ফেলেছি! আমরা সামান্য হাসার জন্য ক্ষতিগ্রস্ত নিমজ্জিত হচ্ছি! অনিচ্ছাকৃত নয়! মনে হচ্ছে ইচ্ছার চেয়ে আরো একটু বেশি আগবাড়িয়ে বিবেকের বিরুদ্ধে কাজ করে চলেছি! ইচ্ছার চেয়েও একটু আগবাড়িয়ে নিজের খুশির চেয়েও অনেক বেশি খুশি অন্যকে করে চলেছি! কি লাব! নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে পাপিষ্ঠের পাতায় নাম লিখিয়ে! ছোটবেলায় স্কুলে বাড়ীর কাজ দিতো পাতা ভরা সদা সত্য কথা বলিব একথা লিখে আনতে! হাইরে সে বাড়ীর কাজ লিখতে লিখতে কতো পাতা কতো খাতা শেষ করেছি মা বাবার টাকা লস করেছি! অথচ আজ আমরা যখন পরিনত তখন জেনে শুনে প্রতিমুহূর্তে সেই শিক্ষার বিপরীতে মিথ্যার সাথেই পথ চলেছি! আমরা কি এজন্যই এসেছি!  এ’ধরণীর ধরাতলে! পবিত্র গ্রন্থ আল কোরআনে সূরাহ মূলকের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, “আমি মরণ এবং জীবন দান করেছি শুধুমাত্র কারা কর্মে সৃষ্ট তাহা দেখার জন্য”, আসলে আমরা যারা পবিত্র কোরআান এর এই আয়াত জানি মানি সেই তারাও আল্লাহর এই পরীক্ষা পাশ করার জন্য বিন্দুমাত্র চেস্টা করছি বলে মনে হচ্ছেনা! কবে আমাদের জ্ঞান ফিরবে? কবে আমরা মানুষ হবো? কবে আমরা অন্যের দুঃখে দুঃখী হব? কবে আমরা অন্যের সুখে সুখী হব? কবে আমরা আল্লাহর সে পরীক্ষা পাস করার জন্য হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো? কবে আমরা আল্লাহর বাণীর সামনে তাবত  দুনিয়ার সকল মানুষের বাণী ছুড়ে ফেলবো? আমরা কি পারিনা মিথ্যার বাণী সব ছুড়ে ফেলে সত্যের বাণীকেই বুকে নিতে! তবেইতো আমরা সকলে মিলে সুখে থাকতে পারবো। এটুকু বুঝতে আমাদের যত দেরি হবে ঠিক আমাদের সুখী হতে ততই দেরি হবে।

#মোঃ দিদারুল আলম (দিদার) 

সাংবাদিক ও হিউম্যান রাইটস একটিভিস্ট।

Press Didar

Recent Posts

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

14 hours ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

3 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

4 days ago

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল

সিলেট প্রতিনিধি : ​সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…

4 days ago

চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল?

​কাইয়ুম চৌধুরী: ​চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের…

5 days ago

সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…

5 days ago

This website uses cookies.