সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল রাজার (বা নাব্বিন রাজা) নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর সুবিদবাজার আলী সেন্টার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল বক্স, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পান্না ঘোষ রুপম, ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহেল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাজ্জাদ নুর বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শেখ সুজন, রুম্মানুর রশিদ খান, শামীম আহমদ, সোহেল আহমদ রাব্বি, আব্দুল হামিদ টিপু, সুমন আহমদ, রুহেল বক্স, মারুফ আহমদ চৌধুরী, সাদিন আহমদ, মুরাদ আহমদ, সানি রাজা, সাব্বির খান, পার্থ চন্দ্র দাস ও জুয়েল চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
মিছিল থেকে নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন নেতাকর্মীরা। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
This website uses cookies.