চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল কথিত এক ভুয়া সাংবাদিক আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পেশাদার সাংবাদিকদের সম্মান ও মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সাংবাদিকতা কি এখন অপরাধ আড়াল করা, মাছ লুটপাট এবং অবৈধ সুবিধা আদায়ের হাতিয়ারে পরিণত হয়েছে? রাতের আঁধারে ঘাটে ঘাটে কথিত সাংবাদিকদের আনাগোনা এবং সাধারণ জেলেদের ভয়ভীতি দেখানোর অভিযোগগুলো এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
আমাদের মনে রাখতে হবে—সাংবাদিক পরিচয় কোনো অপরাধের লাইসেন্স হতে পারে না। কেউ যদি অপরাধে জড়িত থাকে, তবে তার পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব যাই হোক না কেন, সঠিকভাবে তদন্ত করে তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—ঘটনার সত্যতা যাচাই করে এসব অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিন এবং প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা সুরক্ষায় এগিয়ে আসুন। গুটিকয়েক অপকর্মকারীর দায় পুরো সাংবাদিক সমাজ নিতে পারে না এবং তাদের কারণে পুরো পেশার সম্মান ধূলিসাৎ হতে দেওয়া যায় না।
এখন প্রশ্ন একটাই—যাঁরা সাংবাদিকতার নাম ভাঙিয়ে সাগড়পাড়ে মাদক বেচাকেনায় সহায়তা, ইলিশ মাছ হাতিয়ে নেওয়াসহ নানা অপরাধে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাঁধা কোথায়?
সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
This website uses cookies.