বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কাউন্সিলর আজাদের বাস ভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় সিসিকের কর্মবিরতি ঘোষণা

  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ জুন, ২০২৪

মেহেদী হাসান অপূর্বঃ

সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় দোষিদের গ্রেফতারের দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা করেছে সিসিক। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে ও ভারপ্রাপ্ত মেয়র মোঃ মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে শনিবার (২৯ জুন) নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

আগামীকাল রবিবার দুপুর ১২টায় পেন—ডাউনের মধ্য দিয়ে নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক যোগে ১ ঘন্টা করে মোট ৫৭ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও আগামী ১ জুলাই সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ২ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ২০ নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্ব সম্মতিক্রমে আগামীকাল রবিবার থেকে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ হয় ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »