Categories: জাতীয়

ছাতক থানা পুলিশের উদ্যোগে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বন্যার্তদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ

ছাতক থানা পুলিশের উদ্যোগে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বন্যার্তদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন সুরমা, ছেলা, পিয়াইন, বটেরখাল নদী সহ আশপাশের খাল বিল ও হাওড়ের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার্ত মানুষেররা নিরুপায় হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যাকবলিত আশ্রয়হীন অসহায় মানুষদের সেবায় সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণের পাশাপাশি অদ্য ২১ জুন, ২০২৪খ্রিঃ তারিখ ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম এর সহায়তায় ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, সঙ্গীয় ফোর্স সহ ছাতক থানাধীন ১নং ইসলামপুর ইউপির অন্তর্গত ইসলামপুর গ্রামের বেদে পল্লীতে অসহায় বন্যার্তদের মধ্যে ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ জরুরী ঔষধপত্র সহ বিভিন্ন ধরণে চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন পুলিশের উদ্যোগে বন্যার্তদের মধ্যে বিভিন্ন ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.