বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মৌলভীবাজারের বাসস্ট্যান্ডে জিসান নামের এক কিশোর খুন- ১জনকে গ্রেফতার করছে পুলিশ

  • আপডেট সময়ঃ সোমবার, ৩ জুন, ২০২৪

 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,

মৌলভীবাজার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জিসান নামের এক কিশোর খুন হয়েছে। মারামারির ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

জানা যায়, আজ (২মে) রাত সাড়ে নয়টার পর সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ব্রিকফিল্ডের সামনে মূল সড়কে কথা-কাটাকাটি নিয়ে জিসান ও শরীফ আহমদ, আনোয়ার গং এর মধ্যে ঝগড়াঝাটি হয়।

ঝগড়াঝাটির এক পর্যায়ে শরীফ আহমদ গং জিসান মিয়া’র উপর হামলা চালায় এবং কেচি দিয়ে ঘাড়ে মাথার পিছনে ও হাতে স্টেপিং করে গুরুতর রক্তাক্ত জখম করে।

এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মধ্য পথে জিসান মিয়ার মৃত্যু হয় বলে জানা যায় ।

নিহত জিসান মিয়া (১৮) সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। আহত মোবারক মিয়া নূরুদ আলী’র ছেলে। নিহত জিসান ও আহত মোবারক মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাত পুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বর্তমানে মৌলভীবাজার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হামিদ মিয়ার কলোনীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

এব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, মারামারির ঘটনায় জিসান নামের একজন নিহত হয়েছে এবং তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে রফিক মিয়া’র ছেলে আনোয়ার হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আনোয়ার হোসেন বর্তমানে পৌরসভার ৩নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার ভাড়াটিয়া তাদের স্থায়ী ঠিকানা রাজনগর বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »