মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কমলগঞ্জ সরকারি ভূমির শতবর্ষী গাছ কেটে চুরি- ট্রাকসহ ২জনকে আটক করে পুলিশ সোপর্দ

  • আপডেট সময়ঃ শনিবার, ১ জুন, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী-

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের হালিমা বাজার এলাকা থেকে চুরি হওয়া গাছের একটি খন্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় বনবিট কর্মকর্তার নেতৃত্বে ট্রাকসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১জুন) ভোরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের হালিমা বাজার এলাকা থেকে আটক করেন কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের কামারছড়া বনবিট কর্মকর্তা।

জানা যায়, গত ১৭ মে শুক্রবার বিকালে কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশর্বর্তী কালিছলি এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৮নং দাগের ভূমি হতে সম্পূর্ণ অবৈধভাবে শতবর্ষী বিশাল গর্জন গাছ কর্তনের ঘটনা ঘটে। চোর চক্র গাছ কেটে খন্ডাংশ করে কয়েকটি খন্ডাংশে ৮০ ঘনফুটের গোলকাঠ চুরি করে। পরে সংবাদ পেয়ে বনবিভাগ ও সহকারি কমিশনার (ভূমি) এর যৌথ উদ্যোগে অবশিষ্ট ১২৮ দশমিক ১৫ ঘনফুট গোলকাঠের খন্ডাংশ উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্য্য বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আলীনগর ইউনিয়নের পূর্ব চিৎলীয়া গ্রামের মকবুল মিয়া (৪৫), রশিদ উল্ল্যা (৪০), ইব্রাহিম উল্ল্যা (৪২) ও সাকের আলী (২২) কে আসামী করা হয়।
গাছের খন্ডাংশ উদ্ধার ও জব্দের ১৪ দিনের মাথায় শনিবার (১ জুন) ভোরে জব্দকৃত গর্জন গাছের একটি বিশাল খন্ডাংশ পাচারের খবর পেয়ে কামারছড়া বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহমদ আলী ট্রাকসহ (নং ঢাকা মেট্রো ড-১১-১৪৪৯) কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকার ইলিয়াস মিয়ার ছেলে মো. জলিল মিযা (৩৫) ও মনর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৪) কে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।

এ ব্যাপারে কামারছড়া বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহমদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জীবনের ঝুঁকি নিয়ে বৃহদ খন্ডাংশ বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করি। তিনি আরও বলেন, গত ১৭ মে সরকারি ভূমি থেকে শতবর্ষী গাছ চুরির খবর পাওয়ার সাথে সাথেই রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানকে জানাই। পরে রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে যৌথভাবে কিছু খন্ডাংশ উদ্ধার করা হয়। তবে এর আগেই ৮০ ঘনফুটের মতো মূল্যবান খন্ডাংশ চুরি হয়েছে। গাছটির মূল্য প্রায় ৩ লক্ষ টাকা হতে পারে।

কমলগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই মহাদেব বাছার জানান, গাছ চুরির বিষয়ে পূর্বে মামলা রয়েছে। দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হবে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান বলেন, ইতিপূর্বে গাছের খন্ডাংশ উদ্ধার ও জব্দের পর থানায় মামলা দেয়া হয়েছে। ফের গাছের খন্ডাংশ চুরির সময়ে আটকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »