Categories: জাতীয়

এবার আরেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দেশি নিউজ-

কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়ার বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ মে) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ফজলুল হক।

এর আগে গত ২৪ মে গভীর রাতে জিয়াউল চৌধুরী টিপুর ছোট ভাই আবদুল হাসান চৌধুরী অপুকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

দুদকের উপ-পরিচালক ফজলুল হক জানিয়েছেন, দুদক কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইমরান খান মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার আব্দুল মান্নান চৌধুরীর ছেলে জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়া। টিপু এর আগে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সাবেক সার্জেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

মামলার এজাহারে বলা হয়, জিয়াউল চৌধুরী টিপু দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দাখিল করেছেন। অর্থ পাওয়ার ভুয়া হলফনামা তৈরি করে সঠিক হিসেবে ব্যবহার করেছেন। মূল হলফনামাগুলো অসৎ উদ্দেশ্যে বিনষ্ট করে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন।

এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়া ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তা ভোগ দখলে রেখেছেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল চৌধুরী টিপুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বিরুদ্ধে দুদকের চলমান তদন্তের বিষয়টি দেশব্যাপী আলোচনা হচ্ছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.