Categories: জাতীয়

এক লাফে পানির দাম বেড়েছে দ্বিগুণ!

দেশি নিউজ –

পানির দাম এক লাফে দ্বিগুণ বাড়িয়েছে ঢাকা ওয়াসা। কারণ হিসেবে বলা হচ্ছে উৎপাদন খরচ বৃদ্ধির কথা। মঙ্গলবার (১ আগস্ট) থেকে প্রতি লিটার পানি কিনতে হবে ৮০ পয়সায়। বর্তমানে প্রতি লিটার পানি বিক্রি হচ্ছে ৪০ পয়সায়। সম্প্রতি ঢাকা ওয়াসার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে ঢাকা ওয়াসার ৩২১টি পানির এটিএম বুথ রয়েছে। এর মধ্যে চালু আছে ২৯৪টি। ওয়াসার পানির পাম্পগুলোতে এসব এটিএম স্থাপন করা আছে। এটিএম বুথের মাধ্যমে সেখান থেকে গভীর নকলকূপের পানি গ্রাহকের নেওয়ার সুযোগ রয়েছে। এরই মধ্যে বুথে বুথে নোটিশ দিয়ে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে দাম বৃদ্ধির কথা। এতদিন প্রতি লিটারের দাম ছিল করসহ ৪০ পয়সা।

এটিএম বুথ প্রকল্পের প্রকল্প পরিচালক রামেশ্বর দাস বলেন, লিটারপ্রতি ৩০ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম হবে ৭০ পয়সা। বাকি ১০ পয়সা কর বাবদ গ্রাহককে পরিশোধ করতে হবে। ১ আগস্ট থেকে এ দাম কার্যকর হবে।

ওয়াসা বলছে, যে দামে ওয়াসা এটিএম বুথের মাধ্যমে গ্রাহককে পানি দেয় তাতে খরচ ওঠে না। বিদ্যুৎ বিল, কর্মীদের বেতনভাতা, পানি সরবরাহে এটিএম বুথ স্থাপনসহ বিভিন্ন খরচ আছে। এতদিন ভর্তুকি দিয়ে গ্রাহককে এই সেবা দেওয়া হচ্ছে। ভর্তুকির পরিমাণ কমানোর জন্য দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকের এটিএম বুথের অনুকরণে বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার গভীর নলকূপের সঙ্গে বছর দশেক আগে ঢাকা ওয়াসা পানির এটিএম বুথ স্থাপন করে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ড্রিংকওয়েল ও ঢাকা ওয়াসা যৌথভাবে এটিএম স্থাপন ও এর কার্যক্রম পরিচালনা করছে।

এ উদ্যোগের ফলে স্বল্পমূল্যে গ্রাহক সুপেয় পানি পেতে শুরু করে। গ্রাহকের মধ্যেও এটিএমের পানি সংগ্রহ করতে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর ঢাকা ওয়াসা এটিএম বুথের সংখ্যা প্রতিবছরই বাড়িয়েছে। এটিএম বুথ থেকে গ্রাহককে পানি সংগ্রহ করতে হলে বুথ সংলগ্ন অফিস থেকে ৫০ টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে হয়। সেখান থেকেই কার্ডে টাকা রিচার্জ করতে হয়। সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। এরপর ওই কার্ডটি এটিএম বুথে প্রবেশ করিয়ে প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করা যায়।

গ্রাহকের চাহিদা অনুযায়ী পানি পাত্রে পড়ার পর ট্যাপ বন্ধ হয়ে যায়। ওই পরিমাণ অর্থ কার্ড থেকে কেটে রাখা হয়। কার্ডের টাকা শেষ হয়ে গেলে আবারও কার্ড রিচার্জের সুযোগ পান গ্রাহকরা। গভীর নলকূপ থেকে উত্তোলিত পানি সরাসরি এটিএমের মাধ্যমে গ্রাহক পেয়ে থাকেন। প্রতিদিন গড়ে প্রায় ১৪ লাখ লিটার পানি বিক্রি করছে ঢাকা ওয়াসা।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.