সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগি: নতুন করে চোখ রাঙাচ্ছে ভোজ্যতেল!

  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ মে, ২০২৪

দেশি নিউজ-

গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে মসলা পণ্যের দাম। সর্বশেষ এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, আদা-রসুন, হলুদ ও জিরার দাম ফের বাড়ানো হয়েছে। পাশাপাশি ব্রয়লার মুরগি ও ডিম খুচরা বাজারে বাড়তি দরেই বিক্রি হচ্ছে। এছাড়া নতুন করে চোখ রাঙাচ্ছে ভোজ্যতেল। ফলে বাজারে এসব পণ্য কিনতে ক্রেতার ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার, শান্তিনগর, কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এদিন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৭০-৮০ টাকা; যা সাত দিন আগেও ৬৫- ৭৫ টাকা ছিল। দেশি রসুন ২২০ টাকায় বিক্রি হয় টাকা; যা এক সপ্তাহ আগেও ২০০-২১০ টাকা ছিল। প্রতি কেজি আমদানিকরা আদা বিক্রি হয় ২৪০ টাকা; যা সাত দিন আগে ২৩০ টাকা ছিল। তবে নয়াবাজারে এই আদা কেজিপ্রতি সর্বোচ্চ ২৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি প্রতি কেজি হলুদ বিক্রি হয় ৩৫০-৪০০ টাকা; যা এক সপ্তাহ আগেও ৩০০-৩২০ টাকায় বিক্রি হয়েছে। আর প্রতি কেজি ধনে বিক্রি হয় ৩০০ টাকা; যা আগে ২৬০ টাকা ছিল। এছাড়া খুচরা বাজারে এদিন প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি হয় ৪০০ টাকা। জিরা প্রতি কেজি বিক্রি হয় ৭০০-৮৫০ টাকা। দারুচিনি প্রতি কেজি বিক্রি হয় ৫০০-৫৮০ টাকা। লবঙ্গ বিক্রি হয় ১৭০০-১৮০০ টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হয় ৩৮০০-৪০০০ টাকা। প্রতি কেজি তেজপাতা বিক্রি হয় ২০০ টাকা। নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. আকরাম বলেন, বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। তারপরও দেখলাম দেশি পেঁয়াজের দাম বেড়েছে। পাশাপাশি অন্যান্য মসলা পণ্যের দামও বাড়তি। বিক্রেতারা কুরবানির ঈদ ঘিরে এখনই সব ধরনের মসলা পণ্যের দাম বাড়িয়েছে। কিন্তু বাজার তদারকিতে যেসব সংস্থা আছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

রাজধানীর খুচরা বাজার ঘুরে বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ২২০ টাকা; যা গত কয়েক সপ্তাহ ধরে এই দামেই বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হয় ৫০-৫৫ টাকা। এছাড়া প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হয় ৬০০-৭০০ টাকা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয় ৭৮০ টাকা। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হয় ১১০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »