সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ঝিনাইদহ (০৪) আসনের এমপি আনার হত্যাকান্ডে জড়িত মূলহোতা গ্রেফতার: পররাষ্ট্রমন্ত্রী।

  • আপডেট সময়ঃ বুধবার, ২২ মে, ২০২৪

অনলাইন ডেস্কঃ

ভারতে এমপি আনার হত্যাকান্ড নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ এখনও উদ্ধার হয়নি। তবে হত্যাকাণ্ডের মূলহোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, এমপি আনারের হত্যার ঘটনা খুবই দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে ঢুকেছিল। কিন্তু লাশ সেখানে পায়নি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের মূল হোতাসহ কয়েকজনকে ডিবি গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে, কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা হাইকমিশনের মাধ্যমে খোঁজ রাখছি। বিষয়টি তদন্তাধীন, এখনো মরদেহ পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন এটা একটা পরিকল্পিত হত্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »