গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাতকে স্মারকলিপি প্রদান

ছাতক প্রতিনিধিঃ

জাতীয় গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্নার মাধ্যমে প্রধানমন্ত্রী গত বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্নার হাতে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি ও জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিনি’ ও দি ডেইলি ‘নিউজ মেইল’ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনধি শামীম আহমদ তালুকদার, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ও (বিএমএসএফ) ছাতক শাখার সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজল উদ্দিন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ৮ম বারের মত ১-৭ মে প্রতিবছর গণমাধ্যম সাপ্তাহ পালন করে যাচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ১-৭ মে প্রতিবছর গণমাধ্যম সাপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারা বাংলাদেশ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মাধ্যমে একই দিনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার বলেন, বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের নির্দেশনায় আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে জাতীয় গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সারা দেশের ন্যায় ছাতকেও আমরা স্মারকলিপি প্রদান করেছি।

Press Didar

Recent Posts

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

1 hour ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

2 hours ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

2 hours ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

21 hours ago

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

2 days ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

3 days ago

This website uses cookies.