Categories: জাতীয়

সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে চালকের স্ট্রোক, চাপা দিল প্রাইভেটকারকে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চালক স্ট্রোক করে মৃত অবস্থা প্রায়। তখনও চলছিল ট্রাক। এক পর্যায়ে সামনে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থামলো ট্রাকটি। তবে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হলেও কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার (৪ মে) দুপুর ১ টা ১৫ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, চট্টগ্রামমুখি মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থেমে যায়।

আশপাশের লোকজন তখন দেখতে পায় ট্রাকের কোন ক্ষতি না হলেও ট্রাক চালক মৃত অবস্থায় চালকের সিটেই বসা আছে। চালকের শরীরে কোন আঘাতের চিহৃও নেই। চালকের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, চালক কোনো এক সময় স্ট্রোক করেছেন।

এ সময় প্রাইভেট কারটিতে কোন যাত্রী ছিল না। তবে ট্রাকের চাপায় কারটি দুমড়ে মুছড়ে গেছে। নিহত ট্রাক চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে। এছাড়া প্রাইভেট কার ও ট্রাকটি বার আউলিয়া থানায় রাখা হয়েছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

53 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.