ছাতক প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিল্প নগরী ছাতকের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ‘ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের” ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৯ টি পদের বিপরীতে ভোটের লড়াইয়ে অংশ নিয়ে ছিলেন মোট ১৬ জন প্রার্থী।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুস সাত্তার ও সাধারন সম্পাদক পদে (মই) প্রতীকে ১০২ ভোট পেয়ে দিলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে ৮১ ভোট পেয়ে সুয়েদ হোসেন, কোষাধ্যক্ষ পদে জানে আলম (আপেল) প্রতীকে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও শাহ কামাল হোসেন (ঘোড়া) প্রতীকে ১১৫ ভোট, ইউসুব আলী (মোটরসাইকেল) প্রতীকে ১০৩ ভোট,জয়নুল মিয়া (ফুটবল) প্রতীকে ১০২ ভোট, আবদুল হেকিম (ডাব) প্রতীকে ১০০ ভোট ও ফয়সল আহমদ (কম্পিউটার) প্রতীকে ৯৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, মোঃ আলীরাজ, মিজানুর রহমান ও আমিনুর রহমান মুবিন এবং উপজেলা সমবায় অফিসার সহ সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন।
ভোট চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। ছাতক নৌ-পরিবহন ব্যবসায়ী সমবায় সমিতি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.