বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম রুপনগর আবাসিকে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে গ্রেফতার ৪

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ মে, ২০২৪

শাহারিয়ার সুমন-

চাকরির প্রতিশ্রুতি দিয়ে দুই তরুণীকে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে এক দম্পতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ মে) রাতে নগরীর রুপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় ওই বাসা থেকে জিম্মি অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করা হয় বলে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ জানিয়েছে।

গ্রেফতার চারজন হলেন আরাফাতুল ইসলাম (৩০) ও তার স্ত্রী ফারজানা বেগম (৩০), আবু ওমর (৩২) এবং আনসার (৩৫)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন ‘পূর্ব পরিচয়ের সূত্রে এক তরুণী চট্টগ্রাম শহরে আরাফাতুলের কাছে এসেছিলেন। সে তাকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে স্ত্রী ফারজানা এবং তাদের চক্রের আরও কয়েকজন মিলে ওই তরুণীকে পতিতাবৃত্তিতে বাধ্য করে। একইভাবে আরও এক তরুণীকে বাসায় জিম্মি করে রেখে একই কাজে বাধ্য করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে চারজনকে ওই বাসা থেকে গ্রেফতার করি। দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।’

ওসি জানান, আরাফাতুল ফারজানার তৃতীয় স্বামী। এ দম্পতি আরও কয়েকজন সহযোগীসহ মিলে বাসা ভাড়া নিয়ে পতিতাবৃত্তির আস্তানা গড়ে তুলেছিল। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »