Categories: জাতীয়

সীতাকুণ্ডের গুলিয়াখালী বীচে “‘সবুজ চুড়ি আন্দোলনে “২৫শ তালগাছ রোপন করেছে

কাইয়ুম চৌধুরী-

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ : চট্টগ্রাম সীতাকুণ্ডের গুলিয়াখী সী- বীচে ‘”সবুজ চুড়ি আন্দোলন” এর উদ্যোগে আড়াই হাজার তাল গাছের চারা রোপনের মাধ্যমে উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৯টায় গুলিয়াখালী বিচ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ইপসা এর উদ্যোগে গুলিয়াখালী বেঁড়িবাধের দুই পাশে এক কিলোমিটারের বেশি জায়গাজুড়ে তালগাছ রোপন করা হয়।
৩০ হাজার গাছের মধ্যে আড়াই হাজার তালগাছ ও আড়াই হাজার গোলপাতা গাছ রোপন করতে সক্ষম হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।

এশিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং গবেষক ড.মোসে সেলভাকুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান এস এম রেজাউল করিম, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম, উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সীতাকুণ্ড মুখপাত্র এস এম তারেক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রিণ বেঙ্গল প্রজেক্টের সহকারি প্রকল্প পরিচালক নুজাবা তাসান্নুম ও হাকিম মোল্লা।
প্রধান অতিথি বলেন, ১৯ টি দেশের শিক্ষার্থী ও স্থানীয় যুব নারী স্বেচ্ছাসেবক হিসেবে এই বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করেছে। যার নাম দেওয়া হয়েছে “সবুজ চুড়ি আন্দোলন’। অর্থাৎ সবুজ বৃক্ষরাজী (তালগাছ, গোলপাতা, বাইন, সুন্দরী, খেজুর) যখন সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় বড় হবে তখন দুর থেকে দেখে মনে হবে চুড়ির মত করে উপকূলকে পড়িয়ে দেওয়া হয়েছে। যা মহাপ্রলয়ংকারী ঘূর্ণীঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বুক পেতে দিবে উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষার জন্য।
১৯৯১ সালে ঘূর্নিঝড়ে নিহতদের স্বজনরা নতুন করে নিরাপদে বাচাঁর স্বপ্ন দেখবে বলে মন্তব্য করেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

52 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.