Categories: জাতীয়

সুনামগঞ্জের ছাতকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় আবারো তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, বর্তমান উপজেলা চেয়াম্যান ফজলুর রহমান ছাড়াও আরো ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা, মোঃ আওলাদ আলী রেজা, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন, মাহমুদ আলী, এবং আওয়ামীলীগ
নেতা আমজাদ আলী স্ব-স্ব মনোনয়ন পত্র অনলাইনে দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে আতাউল হক, ইজাজুল হক রনি, আফজাল হোসেন, আব্দুল জব্বার খোকন, নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শহীদুজ্জামান, রকিব আহমদ এবং আব্দুস ছামাদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লরি-বাস সংঘর্ষে IIUC ছাত্রীর মৃত্যু, আহত-২ মহাসড়ক অবরোধ! ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের…

1 day ago

সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজাদীর সীতাকুণ্ড…

2 days ago

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

2 days ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

2 days ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

2 days ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

3 days ago

This website uses cookies.