Categories: জাতীয়

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদরের মাদ্রাসা পাড়া থেকে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের গলি থেকে নিবির (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিবির ঠাকুরগাঁও পৌরসভার ১ নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও পৌর শহরের ওমান প্রবাসী আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ । আটককৃত আলিফ এলাকার শিপন আলীর ছেলে ও লিখন একই এলাকার ফজর আলীর ছেলে।

শনিবার (২০ এপ্রিল) সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের মরদেহটি প্রথমে নিবিরের মা অর্ধগলিত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠে। পরে আশেপাশের লোকজন টের পেয়ে ছুটে যান ঘটনাস্থলে ।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবির। এ নিয়ে সদর থানায় জিডি, মাইকিং ও ইন্টারনেটে ব্যাপক প্রচার এবং খোঁজ করা হলেও সন্ধান মেলেনি। আজ শনিবার (২১ এপ্রিল) মধ্য রাতে বাড়ির জানালায় বিকট শব্দ করে কিন্তু দূর্বৃত্তরা ভয়ে কেউ বাড়ি থেকে বাইরে আসনি। তবে সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের নিথর মরদেহ পরে থাকতে দেখে চেঁচিয়ে উঠে মা  এবং পরিবারের সবাইকে ডাকে। পরে থানায় জানানো হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো: ফিরোজ ওয়াহিদ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

33 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.