চট্টগ্রাম প্রতিনিধিঃ
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি চক্রের মূল হোতা মো. হোসেন (৩৩) ও মো. ওমর ফারুক সালমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ওয়াকিটকি জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন, স্বর্ণ ও নগদ টাকা। কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, কর্ণফুলী টোল এলাকা থেকে আসামি হোসেনের ব্যাগ তল্লাশিকালে তার নামে ছাপানো নাম সর্বস্ব অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের ভিজিটিং কার্ড পাওয়া যায়। সে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিজেকে একেক সময় একেক অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দেয়। আসামিরা স্বীকার করে তারা বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয়ে এয়ারপোর্ট থেকে আসা যাত্রীদের থেকে স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল হাতিয়ে নিত। তাদেরকে যাতে যাত্রীরা ডিবি পুলিশ মনে করে সেজন্য তাদের কাছে ওয়াকি টকি থাকতো।
আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় তারা বিভিন্ন সময় বিভিন্ন বেকারি, বিভিন্ন ফ্যাক্টরিতে ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট পরিচালনা করতো। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.