সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে প্রতিবন্ধী স্কুলের অভিভাবক ও শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময়

  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সাথে স্কুলের অভিভিবক ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভার ৯নং ওয়ার্ড শিবপুরস্হ জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি সীতাকুণ্ড প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম,প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ সীতাকুণ্ড সডেল সরকারী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ,প্রধান আলোচক সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও স্কুলের সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী সৌমিত্র,বিশেষ অতিথি ও স্কুলের সহ-সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।শুভেচ্ছা বক্তব্যে রাখেন স্কুলের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী।

প্রধান অতিথি কে এম রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধী স্কুলের সাথে সম্পর্ক রাখা আমার খুব ভাল লাগে।আমি স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাই এজন্যই যে,তারা নিজের অর্থ দিয়ে স্কুলটিকে এখনো পর্যন্ত ধরে রেখেছেন।বিশেষ করে আমি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে খুব অভিভূত হয়েছি।তাদের যে মেধা দেখলাম তারা যদি এ স্কুল থেকে ভাল শিক্ষা পায় তাহলে তাদের অনেক সুন্দর জীবণ গড়ে উঠবে।তাই এ স্কুলের জন্য যা যা করা দরকার তা আমার সাধ্যমত করবো।

এদিকে আমন্ত্রিত অন্যান্য বক্তারা স্কুলের অভাব গুলো পূরণের জন্য প্রধান অতিথির জোড়ালো ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। এতে আরো বক্তব্যে রাখেন,সিনিয়র শিক্ষিকা শিরীনা আক্তার,সিনিয়র শিক্ষিকা সঞ্চিতা দেবী শর্মা প্রমূখ।
উল্লেখ্য প্রধান অতিথি স্কুলের প্রতিটি শ্রেণি কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সাথে হাস্যউজ্জ্বল ভাবে কৌশল বিনিময় করেন।

পরে তাকে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আরজুমান আক্তার লিপি ফুল দিয়ে বরণ করে নেন এবং ক্রেস্ট  প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও স্কুলের সহ-সভাপতি দিদারুল হোসেন টুটুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »