দেশি নিউজ-
মেয়ের পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছিলেন মহরনের নেচ্ছা (৮৭)। ঈদের কয়েক দিন পরেই কুমিল্লার লাকসামের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। তিনি বাড়ি ফিরেছেন ঠিকই, তবে লাশ হয়ে।
রাজধানীর ভাসানটেকের শ্যামলপল্লি এলাকায় গত শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছিলেন মহরনের নেচ্ছা। শনিবার সকাল ৮টার দিকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। মহরনের নেচ্ছার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
একই ঘটনায় দগ্ধ হন মহরনের নেচ্ছার মেয়ে সূর্যবানু (৪০), জামাতা মো. লিটন (৫২) ও তিন নাতি-নাতনি লিজা (১৮), সুজন (৮) ও লামিয়া (৭)। তাঁরা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি পুড়েছে সূর্যবানুর শরীর, ৮২ শতাংশ। আর লিটনের শরীরের ৬৭ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও লিজার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তাঁদের সবার শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থা সংকটজনক।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.