Categories: Uncategorized

কলাতলির পরিত্যক্ত হ্যাচারী থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

 

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের কলাতলীর পরিত্যক্ত একটি হ্যাচারী থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ আগষ্ট) দিনগত রাত ১টার দিকে দক্ষিণ কলাতলি মেম্বার ঘাটা নামক জায়গায় পরিত্যক্ত সীমুজি হ্যাচারি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদ।

 

নিহত বশির আহমেদ (৪৫) কুমিল্লা বরুডা থানার বাসিন্দা আবু তাহের ছেলে। তবে, তিনি কক্সবাজার শহরে কলাতলিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বাস করে আসছিলেন। অনেকে তাকে রোহিঙ্গা বলেও উল্লেখ করেন।

স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে গুলির শব্দ পেয়ে পরিত্যক্ত হ্যাচারিতে যায় স্থানীয়রা। সেখানে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে কপালে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করার পর এটি বশির বলে পরিচয় সনাক্ত হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা আরো জানায়, বশির দীর্ঘদিন মাদক ব্যবসায় জড়িত ছিলেন। পরিত্যক্ত হ্যাচারিতে ছিল মাদকাসক্তদের আড্ডাখানা। সেখানে প্রতিরাতে মাদকের আসর বসতো। ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে।

তবে নিহতের স্ত্রী রাশেদা বেগমের দাবি বলেন, বশির একজন জেলে। আমরা অন্যের জমির পাহারাদার হিসেবে বাস করছি। মাদক বা অবৈধ ব্যবসার সাথে কখনো জড়িত ছিলেন না বশির। ঘটনার আগে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে খাবার খেয়ে বের হন তিনি। পরে মধ্যরাতে এলাকাবাসির মাধ্যমে তার স্বামী নিহত হওয়ার খবর পায়। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।

পৌরসভার স্থানীয় কাউন্সিলর এম এ মনজুর বলেন, বশির একজনের জমিতে বাস করতো। ওই জমি ছিল ঝামেলাহীন। সাগর থেকে পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করা বশিরের কারো সাথে দ্বন্দ্ব থাকার কথা নয়। যেখানে তার মরদেহ পাওয়া গেছে সেটা মাদকের আড্ডাখানা হিসেবে পরিচিত। তাই তার মৃত্যুটি রহস্য ঘেরা।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল তৈরির পর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। নিহতের কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে। পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

16 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

19 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

4 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

5 days ago

This website uses cookies.