চট্টগ্রাম মেজবানী উৎসব ৯৩-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ১ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরী রোডস্থ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আরাবীয়া তাসবিদুল কোরআন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল ও মরহুম সহপাঠীদের রুহের মাগফেরাত ও অসুস্থ সহপাঠীদের আশুরোগ মুক্তিকামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বর্তমান সময়ের জনপ্রিয় সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুক ভিত্তিক গ্রুপ সারা দেশের এসএসসি’৯৩ ব্যাচ ভিত্তিক সংগঠন চট্টগ্রাম মেজবানী উৎসব ৯৩-এর মেসেঞ্জার গ্রুপের সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের সফল আয়োজনকারী হিসেবে এই সংগঠনটি নানা সামাজিক সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সমন্বয়কারী নাহিদ মুন্না, জিল্লুর কাজী, সংগঠক আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, নাজমুল হাসান, আব্দুল কুদ্দুস, মোঃ সেলিম, ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কাকন, রেজাউল হাওলাদার, নাছির উদ্দিন সরকার, মোঃ আলমগীর, আবুল কালাম, মঞ্জুর, আনোয়ার হোসাইন, মোঃ জাবেদ সহ ৯৩ ব্যাচের সহপাঠীবৃন্দ। বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসা শিক্ষক মাওলানা মাহমুদুল হক।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

56 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

2 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

5 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.