Categories: জাতীয়

সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ৭শতাধিক কাঁচা ঘরবাড়ি,২ শতাধিক দোকান লন্ডভন্ড।

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে দুই উপজেলার অন্তত ৭শতাধিক কাচা ঘরবাড়ি ও ২শতাধিক দোকানপাঠ লন্ডভন্ড হয়ে গেছে। সেই সাথে শতাধিক গাছ ভেঙে সড়কে পড়ে যানজট সৃষ্টি হয়েছিল।

রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এই কালবৈশাখীর ঝড় সাথে সাথে শিলাবৃষ্টি শুরু হয় এবং প্রায় ২০ মিনিট স্থায়ী হলেও এই ঝড়ে প্রাথমিকভাবে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার রাতে সুনামগঞ্জে হটাৎ বয়ে যাওয়া ঝড়ে লন্ডবন্ড হয়েছে দুই উপজেলার ৭ শতাধিক ঘরবাড়ি, ২ শতাধিক দোকান ও শতাধিক গাছপালা। এতে বেকায়দায় পড়েছেন ঘরবাড়ি বিধ্বস্ত প্রায় লক্ষাধিক মানুষ।

এরমধ্যে জেলার শান্তিগঞ্জ উপজেলার কামরূপাদলং, সদরপুর, চন্দ্রপুর, আস্তমা, তালুকগাঁও ও পশ্চিম পাগলা গ্রামেই অন্তত ৫শ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। একইভাবে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর, লক্ষণশ্রী ইউনিয়নে ২শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মাত্র ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে চোখের নিমিষেই বাড়িঘর গাছপালা ভেঙে পড়ে। মানুষজন তখনও ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। তারা কোনমতে পরিবার আর সন্তানদের নিয়ে ঘরের ভেতর থেকে নিজেদের জীবন বাচাঁনোর জন্য বের হন। কিন্তু নিজের কোন আসবাবপত্র, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে পারেননি। এদিকে মানুষ ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন। তাই সরকার ও প্রশাসনের সহায়তা চেয়েছেন ভূক্তভোগীরা। এদিকে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা দিয়ে সিএনজি যোগে তিনজন অসুস্থ নারী হাসপাতালে যাওয়ার পথে কালীবাড়ি মোড়ে চলন্ত সিএনজির উপর গাছ ভেঙে পড়ে তিনজন নারী আহত হয়েছেন এদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসোব দিয়ে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহ বলেন,ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে তাদের সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। এবং তাদের ঘর নির্মাণর জন্য ঢেউটিন বিতরণ করা হবে।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, রাত ১০টায় তীব্র বেগে কালবৈশাখীর ঝড় আসে,সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝড়ে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

17 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

57 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.