সীতাকুণ্ড প্রতিনিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এক যুবক
ফাঁসিতে আত্মহত্যা করেছে!
স্হানীয় মেম্বার মোঃ সোহেল থেকে জানাযায়,বাড়বকুন্ড ৭ নং ওয়ার্ডে ভাড়া ঘরে মোঃ শাহদাৎ হোসেন (২৫) নামে এক যুবক নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্নহত্যা করে। আজ (১২ মার্চ ২০২৪ ইং) মঙ্গলবার সারাদিন দরজা না খোলায় আশে পাশের লোকদের সন্দেহ হয়,লোকটি সারাদিন দরজা খুলেনা কেন, রাত ১০ টায় তার ঘরের দরজায় আওয়াজ করলে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় মেম্বার সোহেলকে জানালে মেম্বার সোহেল পুলিশ কে জানায়,পুলিশ রাত ১১ টায় এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখেন শাহদাৎ বাতরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, ততক্ষণে লাশ কিছুটা ফুলা ধরেছে, ধারনা করা হচ্ছে সোমবার রাতে বা আজ মঙ্গলবার সকালে সে আত্মহত্যা করে।এরপর পুলিশ লাশের সুরতহাল তৈরী করে লাশ থানায় নিয়ে যায়। শাহদাৎ বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাতিলোটা গ্রামের মানিক মিয়া চৌকিদারের ছেলে।
হাতিলোটা ওয়ার্ডের মেম্বার জহির জানায়,শাহদাৎ একটি কলেজ পড়ুয়া মেয়েকে ভালবেসে বিয়ে করে, তার এই বিয়ে পরিবার মেনে নেয়নি,তাই সে একই ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এসে ভাড়া ঘরে থাকে,তবে তার স্ত্রী তার সাথে থাকেনা,সে তার বাবার বাড়ীতেই থাকেন,তবে কলেজ শেষে মাঝে মধ্যে তার সাথে দেখা করে যান তাঁর স্ত্রী, এসে কয়েক ঘন্টা অবস্হান করে আবার চলে যান।
আশেপাশের লোকদের থেকে জানা য়ায়,শাহদাৎ অর্থঅভাবে হতাশায় ছিল,তাছাড়া তাঁর পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় মা বাবার একমাত্র সন্তান হিসেবে অভিমান ও ছিল, সবমিলে হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এমনটি ধারনা করা হচ্ছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.