মোঃ নিয়াজুল হক, সিলেট-
গ্যাসের সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেট জেলায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
পরিবহন সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। যাত্রিরা পড়েছেন নানান ভোগান্তিতে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে কোন যান চলাচল করছে না।
গত রোববার (২৫ ফেব্রুয়ারি) মহানগরের কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি থেকে এ কর্মসূচির ডাক দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর মাইকিং করে সিলেটে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয় পরিবহন শ্রমিকদের।
দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮-২০ দিন পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়েন সিএনজি চালিত গাড়িগুলোর চালক। শধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণরাও।
পরিবহন নেতারা বলছেন- সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধর্ণা দিয়েও সমাধান হয়নি।
বেশ কয়েক বার আন্দোলনও করা হয়েছে, তাতেও কোনো প্রকার সমাধান হয়নি । ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
এছাড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ- বিভিন্ন সময় বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা। এদুটি প্রধান দাবিসহ ৫ দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেটের পরিবহন শ্রমিকরা।
এদিকে, আজ ভোর থেকেই সিলেটের সড়কগুলো যানবাহনহীন। বাস স্টেশনগুলো থেকে ছেড়ে যাচ্ছে না আঞ্চলিক ও দূরপাল্লার বাস। চলাচল করছে না কোনো ধরনেরই যানবাহন।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.