Categories: জাতীয়

পুলিশ সপ্তাহ-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোঃ নিয়াজুল হকঃ

রেঞ্জ ডিআইজি মেডিয়া সেল সিলেট থেকে জানা যায় –
‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ এর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪ )
আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইবার পুলিশ সপ্তাহ-২০২৪-এ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট হতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা পদকে ভূষিত হয়েছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব সৈয়দ হারুন অর রশীদ এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদকে ভূষিত হয়েছেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট এর পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ জেদান আল মুসা।

এছাড়াও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এহসান শাহ্‌ পিপিএম-সেবা পদক, সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিপিএম-সেবা পদক, জনাব মোঃ মনজুর রহমান, পিপিএম(বার), পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা বিপিএম-সেবা পদক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব কে এম নজরুল ইসলাম পিপিএম-সেবা পদক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব রকিবুল ইসলাম খান পিপিএম-সেবা পদক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম-সেবা পদক, সিলেট জেলার নিরস্ত্র পুলিশ পরিদর্শক জনাব রুবেল হাওলাদার পিপিএম-সেবা পদক ও হবিগঞ্জের বাহুবল মডেল থানার কনস্টেবল/৩২১ মোঃ জাকির আহমদ পিপিএম পদকে ভূষিত হয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করে এবং অদ্য ২৭ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০২৪-এ মাননীয় প্রধানমন্ত্রী সকলকে পদক পরিয়ে দেন। রেঞ্জ ডিআইজি, সিলেট মহোদয় ও সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

12 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.