Categories: জাতীয়

চট্টগ্রাম অনন্যা আবাসিক এলাকায় কলেজ ছাত্র খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মো.শাহরিয়ার সুমনঃ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের ওপর থেকে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সহকারি  পুলিশ কমিশনার পাঁচলাইশ জোন জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ ছবেদ আলী গণের নেতৃত্বে অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চট্টগ্রাম মহানগর বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামির কাছথেকে ভিকটিম হইতে ছিনাইয়া  নেওয়া ,একটি ডিজিটাল ক্যামেরা ,একটি ক্যামেরার লান্স  দুটি প্লাস লাইট তিনটি ক্যামেরার ব্যাটারি উদ্ধার করেন।

আসামি কর্তৃক ঘটনার ব্যবহৃত একটি মোটরসাইকেল একটি সিএনজি অটো রিক্সা এবং দুটি মোবাইল উদ্ধার করা হয় ।

চাঁদগাও থানায় সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন গ্রেফতারকৃত আসামিদের থেকে ভিকটিমের ক্যামেরা ও অন্যান্য জিনিসপত্র সহ আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১/মোহাম্মদ ইমতিয়াজ আলম মুরাদ (২১) পিতা-দিদারুল আলম, পশ্চিম মোহরা বজল ড্রাইভার এর বাড়ি। ২/আসামী আশহাদুল ইসলাম ইমন (২৪) পিতা-নুরুল আবচার, কুচিয়া ফিতার বাড়ি। ৩/ আসামী মোহাম্মদ তহিদুল আলম (২৩) পিতা-নুরুল আমিন, পশ্চিম মহা কুচিয়া ফিতার বাড়ি। ৪/ আসামি মোহাম্মদ বাহার (২২) পিতা-মোহাম্মদ সেলিম মুন্সিরহাট, দৌলতখান, জেলা ভোলা। ৫/আসামী মোঃ আলমগীর (৩০) পিতা-আবুল কাশেম, নাঙ্গলকোট, জেলা কুমিল্লা।

আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় ভিকটিম শাওন বড়ুয়াকে ক্যামেরা কিনবে বলে মোবাইলে ফোন করে ডেকে এনে কাপ্তাই রাস্তা অনন্যা আবাসিকে নিয়ে আসেন আনুমানিক রাত সাড়ে আটটায়। অনন্যা আবাসিকে নিয়ে গিয়ে ক্যামরা নেওয়ার জন্য হাতাহাতি শুরু করেন আসামিগণ, এমন অবস্থায় শাওন বড়ুয়া নিজের ক্যামেরা রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যান ১নং আসামি শাওন বড়ুয়ারকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন, পাশাপাশি অন্য আসামীরা এসে শাওন বড়ুয়াকে এলোপাথাড়ি মেরে  মৃত্যু নিশ্চিত করে, মালামাল নিয়ে পালিয়ে যান।

নিহত শাওন বড়ুয়া ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বাজালিয়া এলাকার শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে শাওন বড়ুয়া।

চাঁন্দগাঁও থানার সহকারি পুলিশ কমিশনার পাঁচলাইশ জোন  আরিফ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে শাওন নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি খুন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আমরা তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে, মামলা (রঙ-৩৯) তারিখ ২৮/০২/২০২৪ ধারা ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

11 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.