সন্ত্রাসবাদ প্রমান হওয়ায় সৌদি আরবে একদিনে ৭ জনকে শিরশ্ছেদ করা হয়েছে

‘দৈনিক দেশি নিউজ 24’ অনলাইনঃ

সন্ত্রাসবাদের অভিযোগে সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সাতজন ‘সন্ত্রাসী সংগঠন তৈরি ও অর্থায়নের’ অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

খবরে আরও বলা হয়েছে, এই সাতজন ‘সন্ত্রাসবাদের পথ বেঁছে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যেটির মাধ্যমে রক্ত ঝরানোর আহ্বান জানানো হয়, তারা সন্ত্রাসী সংগঠন ও প্রতিষ্ঠান তৈরি এবং অর্থায়ন করেছিলেন এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তবে তারা কোন দল তৈরি করেছিলেন বা কি ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি সৌদি প্রেস এজেন্সি।

আজ যাদের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে তারা সবাই সৌদির নাগরিক ছিলেন।

এর আগে ২০২২ সালে একবার দেশটিতে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। ওইদিনের পর আজই আবার একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

সুত্রঃ আরব নিউজ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

12 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.