ভূমধ্যসাগরে নারী ও শিশুসহ অন্তত ৪১ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

অনলাইন ডেস্কঃ

আবারও ভূমধ্যসাগরে নৌকা ডুবল। ইতালির উপকূলে ঘটা এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বুধবার এ তথ্য জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা আনসা। নৌকাটির বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে আনসা বিষয়টি জানায়।

বেঁচে যাওয়া যাত্রীরা বলেছেন, গত বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলীয় শহর স্যাফেক্স থেকে মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে যাত্রা শুরু করেছিল নৌকাটি। এই দলটিতে ৩ জন শিশুও ছিল।

কিন্তু যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সলিল সমাধি ঘটে ৪১ যাত্রীর। আর সাগরে ভাসতে থাকা জীবিত চার যাত্রীকে উদ্ধার করে সেখানকার একটি মালবাহী জাহাজ। পরে ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয় তাদের।

বুধবার ইতালির কোস্টগার্ডের জাহাজ জীবিত যাত্রীদের নিয়ে দেশটির উপকূলীয় শহর ল্যাম্পাদুসায় পৌঁছায়। এই যাত্রীদের ৩ জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই আইভরিকোস্ট এবং গিনির নাগরিক। ইতালির কোস্টগার্ড রোববার ওই এলাকায় দু’টি জাহাজডুবির কথা জানিয়েছিল। এই অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কিনা, সেটি এখনো পরিষ্কার নয়।

স্যাফেক্স থেকে ল্যাম্পাদুসার দূরত্ব সাগরপথে প্রায় ১৩০ কিলোমিটার। উন্নত জীবন ও নিরাপত্তার আশায় ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি জনপ্রিয় এক প্রস্থান কেন্দ্র হয়ে উঠেছে।

উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে চলতি বছরের এখন পর্যন্ত ১ হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহলবোট ও আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা ল্যাম্পাদুসার কাছে হাজির হওয়া আরো প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

সূত্র : বিবিসি

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.