বিশেষ প্রতিনিধিঃ
নাটোরে সমকামী দুই স্কুল ছাত্রীর বিয়ের খবরে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ ওই দুই ছাত্রীকে তাদের হেফাজতে নিয়েছে। শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যার পর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সিলেট থেকে এক মাদরাসা ছাত্রী একডালা এলাকার এক স্কুল ছাত্রীর বাড়ীতে আসে বিয়ে করার জন্য। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে ঘটনার সত্যতা পেয়ে ওই দুই ছাত্রীকে পুলিশ হেফাজতে রেখে তাদের অভিভাবকদের ডাকা হয়েছে। অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হবে।
ওসি আর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায় সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের দুজনার পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেম ভালবাসার কারনে একে অপরকে বিয়ের সিদ্ধান্ত নিলে সিলেটের ওই মাদরাসা ছাত্রী বিয়ে করার উদ্দেশ্যে নাটোর আসে।
পুলিশের হেফাজতে নেয়া এক ছাত্রী জানায়, ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
এবিষয়ে জানতে পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশের দক্ষিণ বৈলতলীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ তৃণমূল ও জাতীয় পর্যায়ে সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্বের জন্য দেশবাসী থাকিয়ে…
দিদার টুটুলঃ সীতাকুণ্ডের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ফেরদৌস আহমেদ মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ পুরাতন জাহাজ ব্যবসায়ী শওকত আলী চৌধুরী হংকং থেকে আমদামী করা পুরাতন জাহাজ…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়াস্থ নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ বুধবার ( ০৩ জুন) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল…
This website uses cookies.