Categories: জাতীয়

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাঁটার দায়ে মামলা ও জরিমানা

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অবৈধভাবে পাহাড় কাঁটার অপরাধে এক মাদ্রসার পরিচালককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক আইনজীবিসহ তিনজনের বিরুদ্ধে বালু মহাল ও পাহাড়কাটার অপরাধ আইনে মামলা দায়ের করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিন জানায়, উপজেলার জঙ্গল সলিমপুরে কতিপয় ভূমিদস্যু অবৈধভাবে পাহাড় কেটে প্লট বিক্রি করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পেয়ে হযরত খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার পরিচালক আব্দুল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ৪ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ছিন্নমূল ১ নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে একই অপরাধে চট্টগ্রামের বাঁশখালীর অ্যাডভোকেট ইমরানুল হক, আব্দুল হক এবং চট্টগ্রামের পাহাড়তলীর নুরনাহার এর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন ও সীতাকুণ্ড থানার এসআই নাসির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।
উল্লেখ্য, গত বছর জঙ্গল সলিমপুর কে অবৈধ দখল মুক্ত অভিযান পরিচালনা করে প্রায় তিন হাজার একর পাহাড় দখল মুক্ত করা হয়,এসব স্হানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে,বেশ কিছুদিন অভিযান বন্ধ থাকায় ভূমিদস্যুরা আবার মাথা চারা দিয়ে উঠেছে,নির্বিচারে পাহাড় কেঁটে দখল করে বাড়ীঘর নির্মান করে ব্যবসা করছে খবর পেয়ে এই অভিযান চালানো হয়,অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

15 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.