গাজীপুরের কালীগঞ্জের পারুলী নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জের পারুলী নদী থেকে তাওহীদ নামে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রের ভাসমান
লাশ উদ্ধার করেছে পুলিশ, বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন। তাওহীদ উপজেলা মাঝুখান গ্রামের প্রবাসী কাউসার মিয়ার ছেলে। সে নরুন হিজবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলা জঙ্গালীয়া ইউনিয়েরর নরুন এলাকার বুন্দা বাড়ি এলাকা থেকে এ লাশটি উদ্ধার করেন। স্থানীয় কৃষকরা পারুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খরব দিলে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এলাকাবাসী জানায় গতকাল (মঙ্গলবার) দুপুরে মাদ্রাসার পাশে ফাইজুল্লাহ আকন্দের দোকান থেকে না বলে একটি কেক খাওয়ার অপরাধে তাকে আটকে মারধর করে দোকান মালিক ফাইজুল্লাহ। পরে তাকে মাদ্রাসার শিক্ষক উদ্ধার করে নিয়ে গেলে বিকাল থেকে তাওহীদ নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার দুপুরে নরুন এলাকার পারুলী নদী থেকে ভাসমান অবস্থায় তাওহিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে কালীগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার এস আই ফজলুর হক বলেন, সংবাদ পেয়ে নরুন এলাকার পারুলী নদী থেকে ভাসমান আবস্থায় একটি লাশ উদ্ধার করি,পরে তাওহীদের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশটি তাওহীদের বলে শনাক্ত করেন পরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি গাজীপুর মর্গে পাঠানো হয় । এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
##

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.