বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ করছে। যাতে সাংবাদিকদের বেতন-ভাতাদিসহ নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হলুদ সাংবাদিকতা প্রতিরোধ করা সম্ভব হয়। খুব দ্রুত এর কাজ শেষ হবে বলে তিনি জানান।
সোমবার শেরপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এক কর্মশালায় এসব কথা বলেন।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লাহ সুমন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেয়।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.