বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর দুদুমিয়া ঘোনায় সুলতান নগর জামে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।
জানা যায়, ইসলামপুরের পাহাড়ী এলাকা পূর্ব নাপিতখালীর দুদুমিয়া ঘোনার সুলতান নগর জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
এটি জরাজীর্ণ হওয়ায় পুরাতন মসজিদটি ভেঙে নতুন রূপে গড়ার উদ্যোগ নেন মসজিদ কমিটি।
সে লক্ষে ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল থেকে মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু হয়। পুরাতন মসজিদটি ভেঙে ফেলার কারনে নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের নানাভাবে অসুবিধা সৃষ্টি হচ্ছে।
বর্তমানে খোলা আকাশের নিচে কষ্টের বিনিময়ে নামাজ আদায় করছেন মুসল্লী সমাজ। এমনকি এই মসজিদে মুসল্লী সংখ্যা তিন শতাধিকেরও বেশি রয়েছে। আজ সকালে নির্মাণ কার্যক্রম পরিদর্শনে গেলে শ্রমিকদের কাজ করার দৃশ্য চোখে পড়েন।
মসজিদ কমিটির সভাপতি মোতাহের হোসেন তামিম জানান, দুদুমিয়া ঘোনার সুলতান নগর জামে মসজিদ পুরাতনটি ভেঙে নতুন ভাবে করার উদ্যোগ নিয়েছি। নতুন করনের লক্ষে আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানাচ্ছি।
কমিটির সহ সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, নতুন ভাবে আমাদর জামে মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে। আর্থিক দুর্বলতার কারণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। যার বিকাশ নাম্বার- ০১৮৩৬-৩৯০৮৩৮ (বাবু)।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.