Categories: জাতীয়

ছাতক ও বিয়ানি বাজারে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ ৮ জন গ্রেপ্তার।

সুনামগঞ্জ ,ছাতক প্রতিনিধিঃ

ছাতক ও বিয়ানি বাজারে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯ এর একটি অভিযানিক দল।

জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে(১৩ ফেব্রয়ারী) মঙ্গলবার বিকাল ৩.৫০ মিনিটের সময় ছাতকে এক বিশেষ অভিযান চালায় রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব ৯ সিলেটের একটি অভিযানিক দল।

এসময় ৩৭৫০ পিছ ইায়াবা উদ্ধার সহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হল ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকার মৃত মরম আলীর ছেলে রাবিক মিয়া,সুনামগঞ্জের নারায়ন দাশের ছেলে সূচক দাশ,হবিগঞ্জের আব্দুস শহিদের ছেলে কাবিল হোসেন,আবুল কাশেমের ছেলে মোফাজ্জল আহমদ,নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম,জিলাদ মিয়ার ছেলে জুবেল মিয়া।

এর আগে সকাল সাড়ে ১১টায় সিলেটের বিয়ানি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরও ২০১০ পিস ইয়াবা উদ্ধার সহ হবিগঞ্জ জেলার আছিম মিয়ার পুত্র মুরাদ মিয়া ও কাজন মিয়ার পুত্র শসকিল আহমদ জয় নামের দুই মাধক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পৃথক দুটি অভিযানে মোট ৫৭৬০ পিস ইয়াবা ও ৮ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকাদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পু্র্বক জব্দকৃত আলামত হস্থান্তর করা হয়েছে।

বুধবার ১৪ ফেব্রয়ারী রেপিড এ্যাকশন বেটালিয়ন র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার ও পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেলের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিন করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব ৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

14 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.